যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে লেখা—‘কোনো কিছু তদন্ত করা লাগবে না’

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে লেখা—‘কোনো কিছু তদন্ত করা লাগবে না’

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহীন আহমদ রাইড শেয়ারিং মোটরসাইকেল চালাতেন। তিন ভাই, তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। দুই বোনের সঙ্গে ভাতালিয়া এলাকার ওই বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নিজ ঘরে শাহীনের ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শাহীনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় জামার পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘আমি শাহীন আহমদ। নিজ ইচ্ছায় কাহার উপর রাগ বা গোস্বা করিয়া আত্মহত্যা করি নাই। আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। পুলিশ প্রশাসনেরও কোনো কিছু তদন্ত করা লাগবে না। যদি পারা যায় পোস্টমর্টেম (ময়নাতদন্ত) ছাড়া আমাকে আমার মায়ের কবরের পাশে দাফন করা হয় যেন। ইতি সবার অবাধ্য শাহীন আহমদ।’