তারাবির নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবির নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
এ অংশের বিষয়বস্তু:
-
মানুষের সঙ্গে ইবলিসের দ্বন্দ্ব ও শত্রুতার ইতিহাস।
-
শয়তানের চক্রান্তের ব্যাপারে সতর্কতা।
-
হারাম বিষয়ে আলোচনা। ইমানের পথ প্রত্যাখ্যানকারীদের করুণ পরিণতি।
-
বিশ্বাসীদের শুভ পরিণতি।
-
জান্নাত ও জাহান্নামের মধ্যস্থিত আরাফবাসীদের কথা।
-
আল্লাহর মহাবিশ্ব সৃষ্টি। দোয়া করার পদ্ধতি। মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ।
-
নিজ জাতির প্রতি নূহের দাওয়াত। তাদের প্রত্যাখ্যানের করুণ পরিণতি।
-
আদ জাতির কাছে হুদ (আ.)-এর দাওয়াত।
-
আদ জাতির আল্লাহর রাসুলকে প্রত্যাখ্যানের পরিণতি।
-
সামুদ জাতির কাছে সালেহ (আ.)-এর দাওয়াত।
-
সামুদ জাতির আল্লাহর রাসুলকে প্রত্যাখ্যানের পরিণতি।
-
দাওয়াত প্রত্যাখ্যানের কারণে লুত (আ.) জাতির পরিণতি।



