ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি থাকতে পারে তিন দিন

ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি থাকতে পারে তিন দিন

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে।

আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। এর পরিমাণ ছিল ৫৬ মিলিমিটার। এ ছাড়া ফেনীতে ৩৯ মিলিমিটার, নোয়াখালীর মাইজদী কোর্টে ৩৮ মিলিমিটার, চাঁদপুরে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়।

আজ বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, কাল বৃহস্পতিবার দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে, সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকতে পারে। রোববার থেকে বৃষ্টি কমে যাওয়ার পর তাপমাত্রা বেড়ে যেতে পারে।’