নড়াইলে প্রশিকার জোনাল ম্যানেজারকে কোপাল প্রতিপক্ষ | বাংলাদেশ

নড়াইলে প্রশিকার জোনাল ম্যানেজারকে কোপাল প্রতিপক্ষ | বাংলাদেশ

<![CDATA[

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রশিকার জোনাল ম্যানেজার মো. রবিউল ইসলাম কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পারভেজ নামে একজনকে স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ইফতারের আগ মুহূর্তে নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুরুতর আহত রবিউলকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর স্বজনদেরা জানান, প্রশিকার নড়াইল কার্যালয়ের সাড়ে ৪৪ শতাংশ জায়গা প্রশিকার পদচ্যুত চেয়ারম্যান কাজী ফারুকের পক্ষে স্থানীয় রূপগঞ্জ বাজারের বাইসাইকেল দোকানদার জমি কারবারি বক্তিয়ারসহ এলাকার একটি চক্র বেশ কিছুদিন দখলের চেষ্টা চালিয়ে আসছিল। প্রশিকার বর্তমান চেয়ারম্যান রোকেয়া কবিরের নিয়োগপ্রাপ্ত নড়াইলের জোনাল ম্যানেজার মো. রবিউল ইসলাম এতে বাঁধা দিলে কোটি টাকার ওই জায়গা বক্তিয়ার গং দখলে ব্যর্থ হয়ে তাদের ‘পথের কাঁটা’ রবিউলকে হত্যার চক্রান্ত করে।

আরও পড়ুন: জামিন পেয়েও আদালত থেকে বাড়ি ফেরা হলো না জালালের

সদর থানার ওসি মো. ওবায়দুল রহমান বলেন, ‘রবিউল সদর উপজেলার মাইজপাড়া বাজারে প্রশিকা কার্যালয় থেকে কাজ শেষে মোটরসাইকলে তার নড়াইল শহরের বাসায় ফেরার পথে ঘোড়াখালী মোড়ে হামলার শিকার হন বলে জানতে পেরেছি। বক্তিয়ারের ভাগ্নে পারভেজের নেতৃত্বে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ব্যক্তিরা রবিউলের মোটরসাইকেলের গতি রোধ করে তার ওপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়ে উপর্যুপরি আঘাতে গুরুতর যখম করেন। এ সময় রবিউলের চিৎকারে স্থানীয়রা গিয়ে পারভেজকে ধারাল চাকুসহ ধরে ফেললে তার সহযোগিরা পালিয়ে যায়। আহত রবিউলকে উদ্ধার করে তৎক্ষণাৎ নড়াইল সদর হাসপালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় পারভেজ নামে একজনকে আটক করেছে পুলিশ। তার দেয়ার তথ্যের ভিত্তিতে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।’
 

]]>