মাদ্রিদের রাস্তায় ভক্তদের ভালোবাসায় সিক্ত রোনালদো

মাদ্রিদের রাস্তায় ভক্তদের ভালোবাসায় সিক্ত রোনালদো

শুধু রোনালদো ও তাঁর সঙ্গী জর্জিনাই নন, এ সময় নজড় কেড়েছে রোনালদোর সঙ্গে থাকা গাড়িটিও। বুগাত্তি সেন্তোদিয়েচি নামের গাড়িটি খুবই বিশেষ, কারণ এটি বানানোই হয়েছিল মাত্র ১০টি, যার একটি আছে রোনালদোর কাছে। ২০২০ সালে করোনা সংক্রমণের সময় ৯০ কোটি টাকা দিয়ে গাড়িটি কিনে সবাইকে চমকে দিয়েছিলেন ‘সিআর সেভেন’। শুধু বুগাত্তির এই গাড়িই নয়, রোনালদোর সংগ্রহে আছে বিশ্বের বেশ কিছু নামীদামি গাড়ি। ধারণা করা হয়, রোনালদোর কাছে যেসব গাড়ি আছে, সেগুলোর মূল্য আনুমানিক ১ কোটি ৮০ লাখ ইউরো।

সঙ্গী জর্জিনাকে নিয়ে বিলাসবহুল গাড়িটিতে রোনালদো যাচ্ছিলেন মূলত রেস্তোরাঁয় রাতের খাবার খেতে। রাস্তায় রোনালদোকে চিনতে পেরে তাঁর গাড়িটিকে ঘিরে ধরেন ভক্ত–সমর্থকেরা। সবাই তখন রোনালদো ও তাঁর গাড়ির ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। ভিড় এড়িয়ে রোনালদো গাড়িতে উঠলে নিরাপত্তারক্ষীরা দ্রুত এসে উৎসুক জনতাকে সরিয়ে দেন। এরপর রোনালদো সেখান থেকে যেতে পারেন।