<
১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানের উদ্বোধনী জুটি গড়েন গুজরাট ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। ৩.৫ ওভারে ভাঙে সেই জুটি। তবে দলের পক্ষে দারুণ লড়াই করেন গিল। তিনি আউট হওয়ার আগে ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কার সাহায্যে ৬৩ রান করেন।
এ দিন হার্দিক পান্ডিয়া দলের জন্য ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি। ১১ বলে মাত্র ৮ রান করে জাদেজার বলে বোল্ড হয়েছেন। তবে শেষদিকে রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান মিলে দলের জয় নিশ্চিত করেন। দুজনেই ছিলেন অপরাজিত। রাহুল করেন ১৪ বলে ১৫ রান ও রশিদ নেন ৩ বলে ১০ রান। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাজবর্ধন হাঙ্গারগেকর।
আরও পড়ুন: আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতালেন অরিজিৎ, তামান্না ও রাশমিকা
চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৯২ রানে করেন রুতুরাজ গায়কওয়াড়। তিনি ৫০ বল থেকে ৪টি চার ও ৯টি ছয়ের সাহায্যে এই রান করেন। মূলত তার রানেই ভর করে চেন্নাই ১৭৮ সংগ্রহ গড়ে। দলের অধিনায়ক ধোনি শেষদিকে ব্যাটিংয়ে এসে ৭ বলে করেন অপরাজিত ১৪ রান। এছাড়া মঈন আলী ২৩ ও শিবম দুবে করেন ১৯ রান। গুজরাটের পক্ষে দুটি করে উইকেট নেন মোহাম্মদ শামি, রশিদ খান ও আলজারি জোসেফ।
]]>


