সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম অবিক্রীত ছিলেন দ্য হান্ড্রেডের ড্রাফটে। কিছুটা অবাক করা বিষয়ই বটে! শুধু বাবরের ভক্ত–সমর্থকেরা নয়, বাবরকে কারও না কেনার বিষয়টি মানতে পারছেন না ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনও।
এমনকি নিজের কোনো দল থাকলে তিনি খেলোয়াড় কেনার পুরো বাজেট বাবরের জন্য দিয়ে দিতেন বলেও মন্তব্য করেছেন টেস্টে সবচেয়ে বেশি উইকেট পাওয়া ফাস্ট বোলার।



