অভিনয় শিল্পী সংঘের ‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’ গঠন | বিনোদন

অভিনয় শিল্পী সংঘের ‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’ গঠন | বিনোদন

<![CDATA[

অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ ‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’ নামে একটি টিম গঠন করেছে। শনিবার (০১ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ টিম গঠনের ঘোষণা দেয়া হয়।

লিগ্যাল উইংসের সদস্যরা হলেন- এডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার রাবেয়া জাহান ফিরোজ এবং এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। লিগ্যাল উইংসের সমন্বয়কারী হিসেবে থাকবেন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর।

 

এখন থেকে এ লিগ্যাল উইংস অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের ১ হাজার ২০০ সদস্যের সবার আইনি নিরাপত্তা, সহায়তা, পরামর্শ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইবার বুলিং, অপপ্রচারের প্রতিকারে কাজ করে যাবে।

 

আরও পড়ুন: আমার কাছে এই সমাজের ক্ষমা চাওয়া উচিত: প্রভা

 

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রওনক হাসান। লিগ্যাল উইংস ঘোষণা করেন সভাপতি আহসান হাবীব নাসিম, সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম।

 

এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অভিনয় শিল্পী ডলি জহুল, অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জোতিকা জ্যোতি, সাদিয়া জাহান প্রভা, পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম ও এডিসি খন্দকার লেনিন।

]]>