আত্মহত্যার ঘোষণা দেয়া বরিশালের সেই ছাত্রলীগ নেতাকে শোকজ | বাংলাদেশ

আত্মহত্যার ঘোষণা দেয়া বরিশালের সেই ছাত্রলীগ নেতাকে শোকজ | বাংলাদেশ

<![CDATA[

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দেয়া ব‌রিশাল সদর উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনকে কারণ দর্শানোর (শোকজ) নো‌টিশ দিয়েছে জেলা ছাত্রলীগ।

শনিবার (১ এপ্রিল) রাতে বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

আরও পড়ুন: ফেসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা দিলেন ছাত্রলীগ নেতা

 

এতে উল্লেখ করা হয়, আশিকুর রহমান সুজন ফেসবুক লাইভে এসে আত্মহত্যাসহ বিভিন্ন কুরুচিপূর্ণ অভিব্যক্তি ব্যক্ত করেন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ ঘটনায় কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে সুজনকে ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শা‌নোর নো‌টিশ দিয়েছে জেলা ছাত্রলীগ।

 

এর আগে শুক্রবার (৩১ মার্চ) রাত ১১টার দি‌কে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন ফেসবুক লাই‌ভে এসে আত্মহত্যা করবে ব‌লে ঘোষণা দেন।

 

আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতার হাত-পা বেঁধে পিটিয়ে মাথা ন্যাড়া, পরে গ্রেফতার

 

লাই‌ভে তি‌নি কান্নাজ‌ড়িত কণ্ঠে ব‌লেন, ‘আত্মহত‌্যার কারণ পারিবারিক নয়, পা‌রিবা‌রিকভা‌বে আমি সুখী আছি। এমন অবস্থায় পড়েছি নিজের তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও বলতে পার‌ছি না কিছু। আমার আত্মহত‌্যার কারণ রু‌টি রু‌জির জায়গা বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ যে জায়গা থেকে আমার আয়ে সংসার চলত সেই পথ শ‌নিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তাই কোনো পথ না পেয়ে আত্মহত‌্যার পথ বেছে নিতে হবে।’

]]>