<![CDATA[
চট্টগ্রামে নিখোঁজ শিশু জান্নাতুল ফেরদৌস মাইশা (১০) ও জান্নাতকে (৯) উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ এপ্রিল) সকালে খুলশী থেকে নিখোঁজ জান্নাতকে উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা এবং হালীশহর থেকে নিখোঁজ হওয়া শিশু জান্নাতের উদ্ধার হওয়ার বিষয় নিশ্চিত করেছেন হালীশহর থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম।
শিশু দুটিকে উদ্ধারের বিষয়ে পুলিশ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।
এর আগে গত ২৮ মার্চ নগরীর হালিশহর থানাধীন মাদাইয্যাপাড়া এলাকার মো. আলমগীরের মাইশা নিখোঁজ হয়।
আরও পড়ুন: ধরে নেয়ার ৬ ঘণ্টা পর রোহিঙ্গার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, গত ২৮ মার্চ পড়ালেখার জন্য তার মা বকাবকি করলে শিশুটি সন্ধ্যা ৭টার দিকে ঘর থেকে পরিবারের লোকজনের অজান্তে বের হয়ে যায়। এরপর থেকে আর বাড়ি ফেরেনি। ২৯ মার্চ শিশুটির বাবা হালিশহর থানায় শিশুটি নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেন।
এর আগে গত ২৭ মার্চ নগরীর খুলশীর সেগুন বাগান এলাকার ক্যানটিন গেট থেকে শিশু জান্নাত নিখোঁজ হয়।
আরও পড়ুন: ‘খুন হওয়া’ ব্যক্তি জীবিত উদ্ধার!
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, শিশুটির ৪ মাস বয়সে তার মা মারা যাওয়ার পর বাবা আরেকটি বিয়ে করে আলাদা থাকা শুরু করে। জান্নাত তার ভাইবোনের কাছে থাকে। গত ২৭ মার্চ রাতে ভাইয়ের বাসা থেকে বোনের বাসায় রাতে থাকার জন্য বের হওয়ার পর নিখোঁজ হয় সে। গত ৩০ মার্চ জান্নাতের বোন বিলকিস আক্তার খুলশী থানায় সাধারণ ডায়েরি করেন।
]]>



