পাবনায় নিজ ঘর বৃদ্ধার মরদেহ উদ্ধার | বাংলাদেশ

পাবনায় নিজ ঘর বৃদ্ধার মরদেহ উদ্ধার | বাংলাদেশ

<![CDATA[

পাবনার ঈশ্বরদীতে নিজ ঘর থেকে এক বৃদ্ধার ক্ষত-বিক্ষত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত হাজেরা খাতুন রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক হবিবুল্লাহর স্ত্রী।

স্থানীয়রা জানায়, হাজেরা খাতুনের তিন ছেলে ও চার মেয়ে। এর মধ্যে দুই মেয়ে বিদেশে এবং অন্যরা ঢাকায় থাকেন। হাজেরা খাতুন মাঝে মাঝে ঢাকায় ও ঈশ্বরদীতে নিজ বাড়িতে একাই থাকতেন। সোমবার সকালে তাকে বাগানে ঘুরতে দেখা গেছে। বিকেলে ঢাকা থেকে মেয়েরা ফোন করে মাকে না পেয়ে তাদের মামা হবিবুল ইসলাম হব্বুল ও প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা বাড়িতে ঢুকে শোবার ঘর তালাবন্ধ অবস্থায় দেখে। পরে তারা তালা ভেঙে ঘরে ঢুকে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

আরও পড়ুন:  নারায়ণগঞ্জে ওয়ার্কশপ মালিককে কুপিয়ে হত্যা

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নিশ্চিত করে বলা যাচ্ছেনা কিভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, হাজেরা খাতুনকে কে বা কারা পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

 

 

 

]]>