হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল লখনৌ | খেলা

হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল লখনৌ | খেলা

<![CDATA[

আগের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ধাক্কা খেয়েছিল লোকেশ রাহুলের দল লখনৌ সুপার জায়ান্টস। এবার সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে জয়ে ফিরল লখনৌ।

শুক্রবার (৭ এপ্রিল) লখনৌর অটল বিহারি বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও লখনৌ সুপার জায়ান্টস। 

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান করে হায়দরাবাদ। জবাবে ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় লখনৌ।

আরও পড়ুন: একাদশে নেই, মুস্তাফিজ আছেন দিল্লির ফেসবুক পেজে

লখনৌর পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক লোকেশ রাহুল। এছাড়া বল হাতে ৩ উইকেট দখলের পাশাপাশি দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ৩৪ রান করেন ক্রুনাল পান্ডে। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আদিল রশিদ।

এ দিন সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন রাহুল ত্রিপাঠী। ম্যাচটিতে স্বাগতিকদের হয়ে ক্রুনালের ৩ উইকেটের পাশাপাশি ২টি নেন অমিত মিশ্র। আর একটি করে পান রবি বিষ্ণু ও যশ ঠাকুর। 

]]>