নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ৫টি স্টেডিয়াম ও ২০টি অনুশীলন ভেন্যু প্রস্তুত করতে খরচ হয়েছিল প্রায় ১২০ লাখ মার্কিন ডলার।
ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চের সূত্র উল্লেখ করে টাইমস জানায়, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ কেন্দ্র করে ৪৪ হাজারের বেশি চাকরির সুযোগ সৃষ্টি হওয়ার প্রাক্কলন করা হয়েছিল। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন ও ভেন্ডর মিলিয়ে আরও বিপুল অর্থ আয়ের হিসাব করা হয়েছিল। বিনিয়োগ হয়েছিল এসব খাতেও।



