‘মেসির উচিত ছিল মার্তিনেজকে নিষেধ করা’

‘মেসির উচিত ছিল মার্তিনেজকে নিষেধ করা’

বিশ্বকাপ ফাইনালে এমিলিয়ানো মার্তিনেজের আচরণ ও উদ্‌যাপন নিয়ে কথা হয়েছে অনেক। শুধু ফাইনালেই নয়, বুয়েনস এইরেসের রাস্তায় ছাদখোলা গাড়িতে করা উদ্‌যাপন নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে এই আর্জেন্টাইন গোলরক্ষককে।

এবার ‘মেসিয়ানিকো’ নামে এক বইতেও মার্তিনেজ-কাণ্ডের সমালোচনা করেছেন উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন। তবে মার্তিনেজের পাশাপাশি লিওনেল মেসির ভূমিকা নিয়েও কথা বলেছেন সেফেরিন। বলেছেন, মেসির উচিত ছিল মার্তিনেজকে থামানো।