বর্তমান সংসদকে ‘সম্পূর্ণভাবে অকার্যকর’ বললেন ফখরুল

বর্তমান সংসদকে ‘সম্পূর্ণভাবে অকার্যকর’ বললেন ফখরুল

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমাদের মনে হয়, এই সংসদ সম্পূর্ণভাবে অকার্যকর ছিল। এই সংসদ তো গ্রহণযোগ্যই নয় জনগণের কাছে। এটা নির্বাচিত নয়, অনির্বাচিত সংসদ।’

‘রাষ্ট্রপতির ক্ষমতা নেই’

সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাষণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে সম্মান করি…তিনি রাষ্ট্রপতি। কিন্তু সাংবিধানিকভাবেই তাঁর হাতে খুব বেশি ক্ষমতা নেই। নির্বাচন কমিশন গঠনে আমরা গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে। তাঁকে সুনির্দিষ্ট প্রস্তাবও দিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনোটাই তিনি বাস্তবায়ন করতে পারেননি। আমরা মনে করছি, সরকারের লিখে দেওয়া যে বক্তব্য, সেই বক্তব্য তিনি পাঠ করেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘তারপরও আমি বলব, ওখানে একটা কথা আছে, যেটা আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। তিনি বলেছেন, গণতন্ত্র উন্নয়ন সর্বজনীন হয় না। এ কথাটা ভালো। আরেকটা কথা তিনি বলেছেন যে সংঘাত দিয়ে, প্রতিহিংসা দিয়ে কখনো গণতন্ত্র অনুশীলন করা যায় না। এ কথাগুলো ভালো।