<![CDATA[
বরিশালের আগৈলঝাড়ায় মোটরসাইকেলে ধাক্কা লাগায় ভূদেব বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক ও তার সহযোগী জিয়া পাইককে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা পরিষদের সামনা এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ আটক ৪
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাজহারুল ইসলাম সময় সংবাদকে বলেন, পুলিশ কনস্টবল ভূদেব বিশ্বাস বরিশাল আদালত থেকে সমনজারি শেষে ইফতারের আগ মুহূর্তে থানায় ফিরছিলেন। এ সময় হঠাৎ উপজেলা পরিষদের সামনে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক ও তার সহযোগী মনির পাইক, জিয়া পাইক ও শহীদ পাইকসহ আরও ৫ থেকে ৬ জন কনস্টেবল ভূদেব বিশ্বাসকে মারধর করে।
আরও পড়ুন: জামালপুরে জনস্বাস্থ্যের কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে
তিনি আরও জানান, ঘটনার পরপরই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক ও তার সহযোগী জিয়া পাইককে আটক করা হয়েছে। কি কারণে হঠাৎ পুলিশকে মারধর করা হলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি নিয়মিত মামলা রুজু করা হবে।
]]>



