তরমুজ ক্ষেতে চাঁদাবাজি, সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার | বাংলাদেশ

তরমুজ ক্ষেতে চাঁদাবাজি, সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার | বাংলাদেশ

<![CDATA[

বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মালাকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

একই সাথে সবুজকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।

শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে সবুজ মালাকারকে বহিষ্কারের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি আকারে নিজ ফেসবুক আইডিতে প্রকাশ করেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।

 

আরও পড়ুন: বরগুনায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

তবে এ বিষয়ে জানতে সবুজ মালাকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, তরমুজ বিক্রিতে চাঁদা দাবির অভিযোগে গত ৩ এপ্রিল রাতে সবুজকে মারধর করে কৃষকসহ স্থানীয়রা। এ ঘটনার তদন্তে কমিটি গঠন করে বরগুনা জেলা ছাত্রলীগ। তদন্তে সবুজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। পরে কমিটির প্রতিবেদন অনুযায়ী সবুজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

]]>