দুর্গাপুরে প্রতিবেশীর দায়ের কোপে কৃষক নিহত | বাংলাদেশ

দুর্গাপুরে প্রতিবেশীর দায়ের কোপে কৃষক নিহত | বাংলাদেশ

<![CDATA[

পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবেশীর দায়ের কোপে জায়েদ আলী (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জায়েদ আলী ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: কি‌শোরগ‌ঞ্জে নি‌জ ঘ‌রে কৃষককে কুপিয়ে হত্যা

তিনি বলেন, রোববার বিকেলে প্রতিবেশী আব্দুস সালামের সঙ্গে প্রথমে ঝগড়া বাঁধে জায়েদ আলীর। জগড়ার এক পর্যায়ে সালামের ছেলে এমদাদুল এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়। এতে ঘটনাস্থলেই জাহেদ আলী মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশ ফোর্স পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

]]>