ডেঙ্গু আক্রান্ত আরও ছয়জন হাসপাতালে | স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত আরও ছয়জন হাসপাতালে | স্বাস্থ্য

<![CDATA[

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার তিনজন এবং ঢাকার বাইরে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

বর্তমানে সারা দেশে মোট ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে ৮ জন ভর্তি রয়েছেন।

 

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৯৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৬০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৪৩৪ জন।

 

আরও পড়ুন: ফুসফুস পরিষ্কার রাখতে চান, এই পাঁচ পানীয় খান

 

একই সময়ে সারা দেশে ছাড়া পেয়েছেন ৮৬৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪৪০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৪২৩ জন।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

 

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

]]>