<![CDATA[
ম্যাচের আগ থেকেই ধারণা করা হচ্ছিল, রিয়ালের মাঠে পাত্তাই পাবে না চেলসি। শুরুতে একটু চমক দেখালেও ১০ মিনিটের পর থেকে ম্যাচ এগোল যেমনটা ধারণা করা হয়েছিল, সেভাবেই।
বুধবার (১২ এপ্রিল) রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়ে বড় অবদান রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। দলের দুই গোলেই অ্যাসিস্ট এসেছে ব্রাজিলিয়ান তারকার পা থেকে।
করিম বেনজেমার গোলে এগিয়ে যাওয়ার পর মার্কো আসেনসিওর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।
আর তাতে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে এক পা দিয়ে রাখল কার্লো আনচেলত্তির দল।
বিস্তারিত আসছে…
]]>


