দীর্ঘ ২৩ বছর পর অনুমোদন পেল পবিপ্রবিসাস | শিক্ষা

দীর্ঘ ২৩ বছর পর অনুমোদন পেল পবিপ্রবিসাস | শিক্ষা

<![CDATA[

দীর্ঘ ২৩ বছর পর অনুমোদন পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস)।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিপ্রবি সাংবাদিক সমিতির গঠনতন্ত্র রিজেন্ট বোর্ডের ৫১তম সভার ১২(খ) নং সিদ্ধান্ত মোতাবেক অনুমোদন করা হয়েছে।

এর আগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্র যাচাই-বাছাইয়ের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: সাংবাদিকদের উদ্বিগ্ন না হতে বললেন সিইসি

কমিটিতে আহ্বায়ক ছিলেন- কৃষি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবিএম মাহবুব মোর্শেদ খান। সংশ্লিষ্ট কমিটিতে সদস্য ছিলেন- বায়োকেমিস্ট্রি এন্ড ফুড এনালাইসিস বিভাগের সহযোগী অধ্যাপক সৌরভ দেবনাথ ও ডিজাস্টার রেজিলিয়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফয়সাল।

ওই কমিটি যাচাই-বাছাই করে গত ১৬ মার্চ পবিপ্রবি সাংবাদিক সমিতির গঠনতন্ত্রটি অনুমোদনের জন্য সুপারিশ করলে ২১ মার্চ পবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৫১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুমোদন হয়।

আরও পড়ুন: নির্বাচনের দিন যেসব কাজ করতে পারবেন না সাংবাদিকরা

অনুমোদন প্রসঙ্গে পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শাহিন বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর এই সফলতা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও বিশ্ববিদ্যালয়কে তুলে ধরার জন্য সাংবাদিক সমিতি আগামী দিনে আরও নতুন উদ্যমে কাজ করার সুযোগ পাবে এটাই প্রত্যাশা।

এ প্রসঙ্গে পবিপ্রবিসাস সভাপতি আনিসুর রহমান বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি। এই অর্জন পবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের জন্য বড় পাওয়া। ‘সত্য প্রকাশে আপসহীন’ এই স্লোগানকে ধারণ করে পবিপ্রবি সাংবাদিক সমিতি এগিয়ে যাবে এই আশা করছি।

]]>