<![CDATA[
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি বাজার বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিটের আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
রোববার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন। এর আগে রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগে বলে খবর পায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: মার্কেটে কে দিল আগুন, ধরা পড়ল সিসি ক্যামেরায়
তিনি বলেন, শেরেবাংলা নগরে বিএনপি বাজার বস্তিতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
]]>



