৮ মে বিশ্বব্যাপী পালিত হয় ডিম্বাশয়ের ক্যানসার দিবস। ডিম্বাশয়ে ক্যানসার জটিল ও ভয়াবহ রোগ। এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং একসময় চিকিৎসার বাইরে চলে যায়। বেশির ভাগ ক্ষেত্রে এই রোগ ধরা পড়ে অনেক দেরিতে। তাই নারীদের এই ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি দরকার।
অধিকাংশ নারীই ডিম্বাশয়ের ক্যানসারের লক্ষণগুলোকে খুবই সাধারণ সমস্যা ভেবে প্রাথমিকভাবে গুরুত্ব দিতে চান না। সে থেকেই ক্যানসার ছড়িয়ে পড়ার ভয় থাকে। ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে রোগীর সেরে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।



