শিক্ষিত জনগোষ্ঠী অধ্যুষিত এ উপজেলায় আজও কোনো শিল্পকারখানা গড়ে ওঠেনি। স্বাধীনতার পর এখান থেকে চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেও কাপাসিয়া আজও পৌরসভার মর্যাদা পায়নি। এলাকার অনেকেই অভিযোগের সুরে বলেন, একসময় কাপাসিয়ার অন্তর্ভুক্ত থাকা শ্রীপুর, কালিয়াকৈর, কালিগঞ্জ বহু আগেই পৌরসভার মর্যাদা পেলেও শুধু বাদ পড়েছে এ জনপদ।
কাপাসিয়ার উল্লেখযোগ্য স্থান সুলতানপুর শাহি মসজিদ, দলোহাদীর লোহার খনি, ধাঁধারচর, শীতলক্ষ্যা নদী, ব্রহ্মপুত্র নদ, কয়েকটি বড় দিঘি প্রভৃতি। কাপাসিয়ার অতীত ইতিহাস সম্বন্ধে গবেষণা করার এখনো প্রচুর বিষয়বস্তু রয়েছে।
কাপাসিয়া পর্যটনকেন্দ্র হিসেবে হলে স্থানীয় যুবকদের জন্য তৈরি হবে কর্মসংস্থান, যা বেকারত্ব সমস্যা সমাধানে সহায়ক হবে।



