<![CDATA[
গত কার্যদিবসে সব সূচকের পতনের পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বেড়েছে সব সূচকের মান। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই-৩০ সূচক বাদে বেড়েছে সব সূচকের মান। পাশাপাশি উভয় পুঁজিবাজারেই বেড়েছে লেনদেন।
মঙ্গলবার (৯ মে) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৩ দশমিক ৫৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ২ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ দশমিক ৮৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪ দশমিক ০০৯ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ২০০ দশমিক ৩৮ পয়েন্টে।
আরও পড়ুন: পুঁজিবাজারে সূচকের পতন
ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। মঙ্গলবার লেনদেন হয়েছে ৮৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৭১ কোটি ৭৬ লাখ টাকা।
এ ছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৯টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল লাফার্জহোলসিম। এ ছাড়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, অগ্নি সিস্টেমস, এ্যাপেক্স ফুডস, জেমিনি সি ফুড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনফরমেশন টেকনোলজি, বিডিকম অনলাইন, বীচ হ্যাচারি ও সি পার্ল ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
এদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে এদিন একটি বাদে বেড়েছে সব সূচকের মান। মঙ্গলবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ২৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৪ দশমিক ১৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ১৭ দশমিক ৮৫ পয়েন্ট ও সিএসআই সূচক ৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৮০ দশমিক ৯৮ পয়েন্টে ও ১ হাজার ১৭২ দশমিক ০৪ পয়েন্টে।
আরও পড়ুন: পুঁজিবাজারে কমেছে লেনদেন
আর সিএসই-৫০ সূচক ১ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২০ দশমিক ৯৮ পয়েন্টে। তবে কমেছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি ৩ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৮৮ দশমিক ৪৮ পয়েন্টে।
সিএসইতেও মঙ্গলবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ১০ লাখ টাকা শেয়ার। লেনদেন বেড়েছে ৬ কোটি ৩১ লাখ টাকা।
সিএসইতে ১৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ৪১টি ও অপরিবর্তিত রয়েছে ৮৬টির কোম্পানির শেয়ার দর।
]]>



