ঘূর্ণিঝড় ‘মোখা’ কখন আঘাত হানবে জানালেন প্রতিমন্ত্রী | বাংলাদেশ

ঘূর্ণিঝড় ‘মোখা’ কখন আঘাত হানবে জানালেন প্রতিমন্ত্রী | বাংলাদেশ

<![CDATA[

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, আগামী ১৩ মে রাতে অথবা ১৪ মে ভোরে কক্সবাজার ও টেকনাফ এলাকায় আঘাত হানবে ঘূর্ণিঝড় মোখা।

বুধবার (১০ মে) বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি৷
 

প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় মোখা ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে আঘাত হানার আশঙ্কা রয়েছে।
 

ঘূর্ণিঝড় ‘মোখা’ ইস্যুতে সরকার সবদিক থেকেই প্রস্তুত আছে বলে জানিয়েছেন ডা. মো. এনামুর রহমান।

 

আরও পড়ুন: আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়, কাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মোখা’
 

প্রতিমন্ত্রী বলেন, আমরা সবদিক থেকেই প্রস্তুত আছি৷ প্রতিবারের মতো ইনশাহআল্লাহ এবারও ঘূর্ণিঝড় মোকাবিলা করতে পারব। সেনা, নৌ, কোস্টগার্ড প্রস্তুত আছে।
 

চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের জন্য নগদ ২০ লাখ টাকা, চাল এবং শুকনা খাবার পাঠানো হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি গভীর সমুদ্র থেকে সকল নৌযানকে সরিয়ে আনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

]]>