ঢাকায় শুরু হয়েছে নেটওয়ার্ক প্রযুক্তির আন্তর্জাতিক সম্মেলন

ঢাকায় শুরু হয়েছে নেটওয়ার্ক প্রযুক্তির আন্তর্জাতিক সম্মেলন

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম, স্যানগের সভাপতি রুপেশ শ্রেষ্ঠ, বিডিনগের সভাপতি রাশেদ আমিনসহ অনেকে বক্তৃতা করেন।

এই সম্মেলনে অংশ নিচ্ছেন ভারত, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, জার্মানিসহ ২৫টি দেশের তথ্যপ্রযুক্তিবিদেরা।

১৩ মে পর্যন্ত চলবে এই সম্মেলন। প্রতিদিন তিনটি করে কারিগরি কর্মশালা থাকছে। কর্মশালাগুলো হবে নেটওয়ার্ক নিরাপত্তা, নেটওয়ার্ক অটোমেশন, আইপিবি৬ ইত্যাদি বিষয়ের ওপর।