হিরো আলমের ওপর হামলাকারী আরও ১৫ জনের খোঁজ পেয়েছে পুলিশ

হিরো আলমের ওপর হামলাকারী আরও ১৫ জনের খোঁজ পেয়েছে পুলিশ

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বুধবার রাতে প্রথম আলোকে বলেন, রিমান্ডে থাকা ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেন জিজ্ঞাসাবাদে হামলায় জড়িত আরও ১৫ জনের নাম–ঠিকানাসহ তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে হিরো আলমের দাবি গ্রেপ্তার ব্যক্তিরা মূল হামলাকারী নন। বুধবার বিকেলে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা তাঁর ওপর হামলায় জড়িত নন। এসব ‘লোক দেখানো’ গ্রেপ্তার। তাঁর ওপর হামলাকারী মূল ব্যক্তিরা এখনো গ্রেপ্তারই হননি।