<
জয় লেখেন, ‘নিজেদের অপশাসনকে বৈধতা দিতে আইয়ুব-ইয়াহিয়ার মতোই পদ্ধতি অবলম্বন করে দেশের গণতন্ত্রকে ভুলুন্ঠিত করে মোশতাক, জিয়া ও এরশাদ।’
আরও পড়ুন: মার্কিন পররাষ্ট্র দফতরকে ‘ভণ্ডদের আখড়া’ বললেন সজীব ওয়াজেদ জয়
তিনি আরও লেখেন, ‘স্বাধীনতার পর থেকে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামীকে এ দেশের রাষ্ট্রপ্রধানেরাই শোষণ করে দেশে রাজনীতি করার সুযোগ দেয়। আবারও পাকিস্তানের গোলামী করার আকাঙ্ক্ষায় দেশকে ডোবাতে থাকে দিনের পর দিন। এই স্বৈরাচারী-উগ্রবাদীদের হিংস্র থাবার মোকাবিলা করে দেশে বার বার গণতন্ত্র ফিরিয়ে আনে আওয়ামী লীগ।’
]]>

