হত্যার হুমকি পেয়ে হিরো আলমের জিডি | বাংলাদেশ

হত্যার হুমকি পেয়ে হিরো আলমের জিডি | বাংলাদেশ

<![CDATA[

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে সাতদিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়ার ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হিরো আলম।

সোমবার (২৪ জুলাই) রাতে হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে জিডি করেন তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি নম্বর থেকে ফোন করে হিরো আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় তিনি জিডি করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন:  ফের ডিবি কার্যালয়ে হিরো আলম

হিরো আলম জিডিতে লিখেছেন, সোমবার রাতে তার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ দেখে নেয়ার জন্য হুমকি দেয়া হয়। হিরো আলম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আগামী সাতদিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়া হয়।

এ ঘটনায় শঙ্কিত হয়ে সাধারণ ডায়েরি করেছেন হিরো আলম।

]]>