সুষম খাবার কমায় ডিমেনশিয়ার ঝুঁকি 

সুষম খাবার কমায় ডিমেনশিয়ার ঝুঁকি 

● ডিমেনশিয়া রোগীর খাবার খেতে না চাওয়া বা খাবার খেতে ভুলে গেলে পুষ্টির ঘাটতি হতে পারে। এঁরা প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পানি পান করেন না। কারণ, পিপাসার জন্য তাঁদের সংকেত যতটা শক্তিশালী হওয়া দরকার, তা হয় না। এতে পানিশূন্যতা হতে পারে।

● ডিমেনশিয়া রোগীরা কম বা বেশি খেতে চাইতে পারেন। এতে তাঁদের ওজন কমে বা বেড়ে যাচ্ছে কি না, খেয়াল রাখতে হবে।

● হঠাৎ খাবারের পছন্দে পরিবর্তন আসতে পারে। আগে যেসব খাবার খেতেন, এখন সেগুলো পছন্দ করছেন না।

● অনেক ডিমেনশিয়া রোগীর খাবারের গন্ধ ও স্বাদের অনুভূতি কমে যায়। এ সময় কী ধরনের খাবার দিতে হবে, তা জানা।

● অনেক সময় দাঁতের সমস্যা থাকতে পারে, পাশাপাশি চিবাতে ও গিলতে সমস্যা থাকতে পারে। এ জন্য নরম খাবার দিতে হবে।