<
আরও পড়ুন: বিয়ে করছেন বিজয় দেবরকোন্ডা, পাত্রী কে?
জানা গেছে, টাইগারের প্রেমের বিষয়ে অবগত আছেন বাবা জ্যাকি শ্রফও। দিশা ধানুকা মুম্বাইয়ের এক প্রোডাকশন হাউসে কাজ করেন।
পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায়, দিশা ধানুকার ২০১৮ সালে বিয়ে হয়েছিল। সে সময় তার নাম ছিল দিশা জৈন। বিচ্ছেদের পর ইনস্টাগ্রামে নিজের নাম বদল করে দিশা ধানুকা করেন।
তবে নতুন প্রেমের খবর উড়িয়ে দিয়ে টাইগার বলেন, ‘এ খবর একেবারেই ভুল। গত দুই বছর ধরে আমি সিঙ্গেল।’

আরও পড়ুন: ‘সিংহাম এগেইন’-এ অজয়ের বোন দীপিকা!
টাইগার শ্রফের সিনেমার মধ্যে রয়েছে- হিরোপন্তি (২০১৪), বাগী (২০১৬), আ ফ্লাইং জাট (২০১৬), বাগী ২ (২০১৮), মুন্না মাইকেল (২০১৭), বাগী ৩ (২০২০), স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ (২০১৯) ও ওয়ার (২০১৯)।
]]>



