
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
তিনি বলেন, এ লক্ষ্যে সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন ঋণ পূর্ণ অর্থায়ন তহবিল থেকে ৯% হারে উদ্যোক্তাদের নতুন সুযোগ দেয়া হয়েছে। পরিবেশবান্ধব শিল্পায়নে উদ্যোক্তাদের জন্য ১০০০ হাজার কোটি টাজার পূর্ণঅর্থায়ন তহবিল, ৮% সুদে কৃষি খাতে দশ হাজার কোটি টাকার পুন:অর্থায়ন স্কিম সুবিধা, বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিমসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ, উদ্যোক্তাদের অর্থায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের নির্বাহী পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর জিএম মজিবুর রহমান, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
মতবিনিময় সভায় বাকৃবি শিক্ষক, মৎস্য, কৃষি ইনস্টিটিউটের গবেষক, কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞ, বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, সরকারি অধিদপ্তরের প্রতিনিধি, এসএমই উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাংকের চঞ্চল ও শাখা প্রধান, মিডিয়া কর্মীরা অংশগ্রহণ করেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



