অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার হুমকি, কারাগারে ২ যুবক | বাংলাদেশ

অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার হুমকি, কারাগারে ২ যুবক | বাংলাদেশ

<![CDATA[

সাতক্ষীরার তালায় অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে ভুক্তভোগী তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে মহান্দী ও তালা বাজার থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- উপজেলার মহান্দী গ্রামের কুমারেশ ঘোষের ছেলে আটক সুব্রত ঘোষ (৩৮) ও একই গ্রামের পঞ্চানন ঘোষের ছেলে তপন ঘোষ (৩৫)।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে নির্বাচন অফিসে যুবককে মারধরের ভিডিও ভাইরাল

শুক্রবার (৩১ মার্চ) ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে তালা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে  কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

পুলিশ জানায়, মোবাইলে এক তরুণীর অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি অভিযোগে তাদেরকে আটক করেছে পুলিশ। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ মামলা রেকর্ড করে।

আরও পড়ুন: নির্যাতনের ভাইরাল ভিডিও দেখে তদন্তে পুলিশ

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রেকর্ড হয়। শুক্রবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

]]>