LATEST
All Blacks v England: Will Jordan ruled out of final test of the season Aptly named racehorse smashes track record, helps fund Canberra palliative care ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ২০২৭ সালের ঈদুল ফিতর ও আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ বিদেশে থাকা আওয়ামী সন্ত্রাসীরা অস্থিরতা ও অর্থ পাচারে জড়িত, তাদের ফেরাতে সহায়তা চাইল সরকার ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার ‘অবনী বাড়ি আছো?’ অথবা এক অনিকেত যাযাবর কবির ডায়েরি I’m legally blind and can’t seem to land a job. How can I increase my chances?
Top News

আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

গুঞ্জন সত্যি হলো না। আগামী আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকছে—কয়েক দিন ধরে এমন আলোচনা চললেও শেষ পর্যন্ত নিলামের প্রাথমিক তালিকায় নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো তালিকায় মোস্তাফিজের নাম নেই। ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো ও ক্রিকবাজ এই খবর জানিয়েছে।

সাকিব আল হাসানও নেই এই তালিকায়। তবে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

বছরের শুরুতে মোস্তাফিজকে ঘিরে আইপিএলে বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

রিশাদ হোসেন প্রাথমিক তালিকায় আছেন

তবে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার রেশ গড়ায় আরও দূর। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি দলটি।

৫৩ বলে ২০৪, ২৮ ছক্কায় সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী

এবারের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য বরাদ্দ ২৫টি জায়গা।

More in Top News

View all

Latest news