LATEST
ফরিদগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, হাতিয়ে নেওয়া হয় টাকাপয়সা ইরানের গুলিতে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৫১ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু! নতুন আক্রান্ত ১৩৫১, উদ্বেগ বাড়ছে দেশজুড়ে এআই নিয়ে উদ্বেগ কমায় সর্বনিম্ন দর থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ
Top News

আইসিজের রায়ের ‘অনুপযুক্ত’ নির্দেশনা মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং

আইসিজের রায়ের ‘অনুপযুক্ত’ নির্দেশনা মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং
মিন অং হ্লাইং

নেপিডো, ২৬ নভেম্বর-রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের যেসব অংশ ‘অনুপযুক্ত’ মনে হবে, সেগুলো মিয়ানমার মেনে চলবে না বলে জানিয়েছেন দেশটির জান্তাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং।

গত সপ্তাহে আদালতের ঐতিহাসিক রায়ের পর এই প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন তিনি।

বুধবার এক বৈঠকে মিন অং হ্লাইং বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার উপযুক্ত পদক্ষেপ নেবে। তবে যেসব নির্দেশনা তাদের কাছে অনুপযুক্ত মনে হবে, সেগুলো তারা মানবে না।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে রায়ের কোন কোন অংশ মিয়ানমারের কাছে আপত্তিকর, তা স্পষ্ট করেননি তিনি।

গত সপ্তাহে আইসিজে এক রায়ে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এটিই আদালতের প্রথম এমন রায়।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা কোনো না কোনোভাবে ওই অভিযানের শিকার হয়েছিল। বিচারকদের ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই সেনাবাহিনী অভিযান চালিয়েছিল।

আইসিজে মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গণহত্যা সনদ লঙ্ঘন বন্ধ, অপরাধের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে। আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

তবে আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা নেই। এ ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক চাপের ওপর নির্ভর করতে হয়।

এদিকে রোহিঙ্গা জনগোষ্ঠী ও মানবাধিকার সংগঠনগুলো এ রায়কে স্বাগত জানিয়েছে। যুক্তরাজ্যও মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থাকা দেশটি আবারও বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে আইসিজের রায় প্রত্যাখ্যানের অবস্থান সেই প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।

এস এম/ ২৬ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আইসিজের রায়ের ‘অনুপযুক্ত’ নির্দেশনা মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news