LATEST
গণমানুষের দাবী আদায়ে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের বিকল্প নেই লালমোহনে ধসে পড়ার পাঁচ মাসেও নেই ব্রিজ পুনর্নিমাণের উদ্যোগ ট্রাম্পকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বিপজ্জনক মনে করেন সাংবাদিক বব উডওয়ার্ড BMW M 1000 RR : প্রায় ৬০ লাখের এই বাইকে কী কী ফিচার্স রয়েছে? এআই, সিনেমা আর নতুন দিনের গল্প চাঁদপুরে আঞ্চলিক পিঠা প্রতিযোগিতা ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত যে কারণে ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ তালতলীতে সেতু ভেঙে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ
Top News

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, হাতিয়ে নেওয়া হয় টাকাপয়সা

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, হাতিয়ে নেওয়া হয় টাকাপয়সা

ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রদল নেতার নাম মো. সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। সাব্বির ঝালকাঠির রাজাপুরের সাঙ্গর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সাব্বির খান সাংবাদিকদের বলেন, তিনি বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার নদ্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা দেন। পথে বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজের রাজনৈতিক পরিচয় দেন। ওই ব্যক্তি তাঁর ফেসবুক পোস্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন। পরে তিনি বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন।

সাব্বির খানের ভাষ্য, এর কিছুক্ষণ পর রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাঁকে নামিয়ে নিয়ে যায়। তাদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল বলে অভিযোগ করেন সাব্বির। পরে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ছাত্রদল নেতা সাব্বির খানের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে

হামলাকারীরা পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করেন বলেও অভিযোগ করেন ছাত্রদলের এই নেতা। তিনি বলেন, পরে ওই বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। এ সময় তাঁর মুঠোফোনে ও সঙ্গে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।

বাসে পিরোজপুর হয়ে ঝালকাঠির রাজাপুরে যাওয়া যায়। সাব্বির জানান, কৌশলে তিনি হামলাকারীদের কাছ থেকে পালিয়ে পিরোজপুরে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা হাসপাতালে যান। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ভিডিও কলে সাব্বিরের খোঁজখবর নেন এবং তাঁর প্রতি সমবেদনা জানান।

অসিত কুমার, চিকিৎসক, পিরোজপুর সদর হাসপাতালবর্তমানে চিকিৎসাধীন সাব্বির খান কিছুটা সুস্থ হয়েছেন। তবে তিনি এ ঘটনায় আতঙ্কগ্রস্ত হওয়ায় মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, সাব্বিরের ওপর এ আঘাত শুধু তাঁর ব্যক্তিগত বিষয় নয়। এটি ছাত্রদলের ওপরও আঘাত। তিনি সাব্বিরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এ ঘটনার বিচার হবে বলেও জানান।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, গোপালগঞ্জে সাব্বিরকে বাস থেকে নামিয়ে মারধর ও ফেসবুকে বক্তব্য প্রকাশের ঘটনায় তাঁরা ক্ষুব্ধ। সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নেতারাও তাঁর খোঁজখবর নিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা পেলে তাঁরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক অসিত কুমার বলেন, বর্তমানে চিকিৎসাধীন সাব্বির খান কিছুটা সুস্থ হয়েছেন। তবে তিনি এ ঘটনায় আতঙ্কগ্রস্ত হওয়ায় মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি আমরা জানতে পেরেছি। হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির খানের সঙ্গে পুলিশের কথা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

More in Top News

View all

Latest news