
বাংলাদেশ ব্যাংকের লোগো সহ ডলার নোটের ছবি, যা অর্থনীতি ও বৈদেশিক রেমিট্যান্সের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চলতি আগস্ট মাসের ২৪ দিনে দেশে ২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা ২০২৫ সালের একই সময়ে পাওয়া ১ দশমিক ৮৬১ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ২৫ দশমিক ৭ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ আগস্ট একদিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে ৮১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
২০২৬ সালের ১ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫ দশমিক ১৯৮ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪ দশমিক ৩৩৯ বিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের প্রথম ৫৫ দিনে রেমিট্যান্স প্রবাহে বছরভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৮ শতাংশ।
রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
