আগামী ১০ মে কানাডায় ‘রবীন্দ্র জয়ন্তী’ অনুষ্ঠিত হবে | চ্যানেল আই অনলাইন

আগামী ১০ মে কানাডায় ‘রবীন্দ্র জয়ন্তী’ অনুষ্ঠিত হবে | চ্যানেল আই অনলাইন

প্রতি বছরের মত এবারও কানাডার ক্যালগেরির রকিরিজ সেইন হোমস ওয়াইএমসিএ, বিএমও সেন্টারে “রবীন্দ্র জয়ন্তী” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী রোববার (১০ মে) বিকেল পাঁচটায় ‘ক্যালগেরী টেগোর সোসাইটি’ এর উদ্যোগে এ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হবে।

সোসাইটির সাধারণ সম্পাদক খায়ের খোন্দকার রুবেল জানান, এবারে রবীন্দ্রজয়ন্তীতে বেশ কিছু নতুন চমক রয়েছে। তার মধ্যে রয়েছে মেইন স্ট্রিমের মিউজিশিয়ানরা। প্রতিবারই কোন না কোন স্থানীয় তরুণ, নবীন শিল্পীদের প্রচার ও তাদের উৎসাহিত করতে এবং তাদের শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ নিয়ে থাকে ক্যালগেরী টেগোর সোসাইটি। এবারও তার ব্যতিক্রম হবে না।

অনুষ্ঠানমালায় এবার থাকছে সম্মিলিত, দ্বৈত গান এবং একক নিবেদন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ক্যালগেরির রবীন্দ্র সংগীত শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন রীতা কর্মকার, সুলতা সাহা, তীর্থ সাহা, শুভাশিস চক্রবর্তী, কেকা সেনগুপ্ত এবং চন্দ্রিমা পোদ্দার ঐশী।

অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত সহযোগে নৃত্য পরিবেশন করবে সীমানা রায় ও রামিশা হক। ‌রবীন্দ্র কবিতা আবৃত্তিতে থাকছেন কিরিটী রায় এবং মুশফিক সালেহীন।‌

যন্ত্র সঙ্গীতে থাকবেন বাপ্পি দেবরয় (তবলা), জয় চৌধুরী (কিবোর্ড), প্রশান্ত মাইকেল জন (গিটার), পিটার ফেলস্টেইন (ভায়োলিন), এবং মার্ক স্কোলজ (চেলো)। সাউন্ড, লাইট ডিজাইন এবং সার্বিক সহযোগিতায় থাকবে অয়ন সরকার। কমিউনিকেশন, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশনে মুশফিক সালেহীন। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় থাকছেন খায়ের খোন্দকার রুবেল।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে “চ্যানেল আই” এবং “প্রবাস বাংলা ভয়েস”।

উল্লেখ্য, অনুষ্ঠানটিকে ঘিরে ইতোমধ্যে রবীন্দ্র প্রেমিকদের মধ্যে অনেক উৎসাহ ও আগ্রহ দেখা গেছে