আতিক আহমেদ: রাজনীতি–অপরাধ মিলিয়ে উত্থান, নিমিষেই পতন

আতিক আহমেদ: রাজনীতি–অপরাধ মিলিয়ে উত্থান, নিমিষেই পতন

বিবিসির খবরে বলা হয়, আতিক আহমেদের জন্ম এলাহাবাদের (বর্তমান প্রয়াগরাজ) একটি দরিদ্র পরিবারে ১৯৬২ সালে। অভাবের কারণে পড়াশোনায় স্কুল পার হতে পারেননি ।তবে অপরাধ জগতে যুক্ততা আর রাজনীতি মিলিয়ে বহু সম্পদের মালিক হয়েছেন। প্রভাব–প্রতিপত্তি বিস্তৃত করেছিলেন নিজ শহরের বাইরেও।

উত্তরপ্রদেশের সাবেক পুলিশ কর্মকর্তা বিক্রম সিংয়ের ভাষ্যমতে, অভাবী মানুষের জন্য আতিকের দরজা ছিল সবসময় খোলা। তাদের জন্য হাত খুলে খরচ করতেন। যে কেউ মেয়ের বিয়ের খরচ, ঈদের বকশিশ কিংবা সন্তানদের পড়াশোনার খরচের জন্য তাঁর কাছে গেলে খালি হাতে ফিরতে হতো না। বিক্রম সিংয়ের বর্ণনায় এই আতিক আহমেদ অনেকটা ‘রবিন হুড’ চরিত্রের মতো।