কানাডায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশি শিশুদের মধ্যে বাংলা ভাষা (পড়া, লেখা ও বলা), গান ও নাচ শিক্ষা দেওয়া এবং বাঙালি বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার মূল লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি নিয়মিত কাজ করে আসছে। তার পাশাপাশি এই স্কুলের সঙ্গে ম্যানিটোবার সরকারি স্কুল ডিভিশনের কোলাবরেশন রয়েছে। এই স্কুলে পড়াশোনা করে যেকোনো শিক্ষার্থী হাইস্কুলে চারটি ক্রেডিট নিয়ে হাইস্কুল থেকে পাস করে বের হতে পারে। এই চারটি ক্রেডিট দেওয়া হয় বাংলায় রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসনিংয়ের ওপর।


