আপনার সামনে কেউ কাঁদলে কী করবেন, কী করবেন না

আপনার সামনে কেউ কাঁদলে কী করবেন, কী করবেন না

চোখের সামনে কেউ কান্নায় ভেঙে পড়লে অনেকেই অস্বস্তিতে পড়ে যান। কী বলবেন, কী করবেন, বুঝে উঠতে পারেন না। ফলে অনেক সময় ‘কেঁদো না’, ‘সব ঠিক হয়ে যাবে’ বা ‘শক্ত হও, জীবন এমনই’—এ ধরনের কথা বলে ফেলেন। তবে বিশেষজ্ঞদের মতে, এসব কথা বেশির ভাগ সময়ই ওই ব্যক্তিকে সাহায্য করে না। বরং মানুষের আবেগকে স্বীকৃতি দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কী করবেন?