আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত হয়েছে ভারত ও পাকিস্তানে – DesheBideshe

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত হয়েছে ভারত ও পাকিস্তানে – DesheBideshe


আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত হয়েছে ভারত ও পাকিস্তানে – DesheBideshe

কাবুল, ২৭ জুন – আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ধরা হয়েছে ৬.২।

বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে অনুভূত এই কম্পন আফগানিস্তান ছাড়াও পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ২১৫ কিলোমিটার গভীরে।

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কালাফগান থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল শনাক্ত করা হয়েছে।

প্রাথমিক তথ্যানুযায়ী এই কম্পনের ফলে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আফগানিস্তানের প্রতিবেশী দেশ চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানেও ভূমিকম্পটি অনুভূত হয়।

সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্পের হার বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য যে গত বুধবার ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যার ফলে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

এনএন/ ২৭ জুন ২০২৬