‘স্যালুট প্রথম আলো তোমায় এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬’ বইয়ের মোড়ক উন্মোচন

‘স্যালুট প্রথম আলো তোমায় এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬’ বইয়ের মোড়ক উন্মোচন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের পরামর্শক মো. আব্দুল কুদ্দুছ, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এম এ মান্নান, কবি মো. রফিকুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সাফিউর রহমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মিরপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কাদের, সাংবাদিক পরিতোষ দেবনাথ প্রমুখ। এ সময় বইটির লেখক অমর সাহাও উপস্থিত ছিলেন।

শংকর সাওজাল বলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনকে ঘিরে গত এক বছরে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন নিয়ে এই বইটি তৈরি করা হয়েছে। এর সঙ্গে প্রথম আলো ও ভোরের কাগজে বিভিন্ন সময়ে প্রকাশিত কিছু বাছাই করা প্রতিবেদনও রয়েছে। তিনি বলেন, বইটিকে পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন ও রাজনীতির একটি দলিল বলা চলে।