আমাদের সময় শেষ, এখন তোমাদেরই হাল ধরতে হবে: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

আমাদের সময় শেষ, এখন তোমাদেরই হাল ধরতে হবে: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিশু-কিশোররাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল শক্তি। তাদের মধ্য থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা উঠে আসবে।

শনিবার (২ মে) সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি চাই, এই ছোট বন্ধুরা একদিন পুরো বাংলাদেশকে তুলে ধরবে। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের ভেতর থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড়, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। তোমাদের মধ্য থেকেই এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী তৈরি হবে। বর্তমান সরকার সবসময় শিশু-কিশোরদের পাশে রয়েছে। তাদের দক্ষতা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

শিশুদের উদ্দেশে তিনি বলেন, এই সরকার, এই রাষ্ট্র তোমাদের সঙ্গে আছে। তবে নিজেদেরকে গড়ে তুলতে হবে তোমাদেরই। আমাদের সময় শেষ, এখন তোমাদেরই হাল ধরতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, শিক্ষাবিদ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।