LATEST
Dietitian Susie Burrell dishes on dairy Typo’s sexualised Christmas ornaments prompt parent to question children’s exposure All Blacks v Wales: Fehi Fineanganofo gets chance to claim Will Jordan’s wing spot মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় যত টাকা নির্ধারণ কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড Sandpaper scandal: Australia captain Pat Cummins addresses media after Khawaja allegations Brand accused of sexual misconduct by six more women বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে
Top News

আমার হুমায়ূন: লেখক হতে চেয়ে আমি সাংবাদিক বলে গণ্য হলাম

আমার হুমায়ূন: লেখক হতে চেয়ে আমি সাংবাদিক বলে গণ্য হলাম

সুবির নন্দী গেয়েছিলেন: বন্ধু হতে চেয়ে তোমার/ শত্রু বলে গণ্য হলাম। আর আমাকে গাইতে হয়: লেখক হতে চেয়ে আমি/ সাংবাদিক বলে গণ্য হলাম। তবে প্রিয় নন্দীর গাওয়া গানটির পরের কলি দুটি আমার জন্যও ঠিক আছে যেখানে তিনি গেয়েছেন: তবু- একটা কিছু হয়েছি যে/ তাতেই আমি ধন্য হলাম। এতে যদি কোনো আফসোস থাকে তাহলে তার জন্য দায়ী সুবির নন্দীর চেয়েও প্রিয় হুমায়ূন আহমেদ। প্রথমেই ক্ষমা চেয়ে নেই ‘আমার হুমায়ূন’ নিয়ে বলতে গিয়ে আমার কথা বলায়। এরকম ক্ষেত্রে বাঙালি এক এবং অদ্বিতীয়। ঘটনাচক্রে কোনো ক্রমে কোনো ঘটনায় নিজের কথা যদি একবার টেনে আনতে পারে তাহলে তার ডালপালা শাখাপ্রশাখা মেলতে সময় লাগে না। আমি সেই বিস্তারে যাব না। শুধু মূলেই থাকি। সেই মূলে হুমায়ূনের তুমুল প্রভাববিস্তারকারী সুখপাঠ্য লেখা। যে বছর দেশে ‘ঢাকা ৮৬’ সিনেমা মুক্তি পেয়েছিল সে বছর আমরা এসএসসি পাস করেছিলাম। এর আগে দস্যু বনহুর’ কোন ছাই (!), পাকনামো করে ‘হিটলারের গোপন প্রেমিকেরা’ কিংবা ‘লেডি চ্যাটার্লিজ লাভার’ অথবা ‘ক্রন্দসী’ও পড়ে ফেলেছি। কিন্তু পরীক্ষার পর নতুন যে রসের খোঁজ পেলাম, তার নাম হুমায়ূন আহমেদ। এর আগে টেলিভিশনে তাঁর ধারাবাহিক দেখেছি, কিন্তু তাঁকে পাঠ শুরু ওই সময়। তখন সময়টা এরকম যে, একদিকে বিশ্বসাহিত্য কেন্দ্রের একাদশ শ্রেণির মৌলিক উৎকর্ষ কার্যক্রমে বাংলা চিরন্তন এবং অনুবাদে বিশ্বসাহিত্যের ক্লাসিক পড়ছি, অন্যদিকে মাসুদ রানা-সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন পড়ছি। একদিকে নিকোলাই অস্ত্রভস্কির ‘ইস্পাত’ পড়ে নিজের মধ্যে বামচিন্তার অনুপ্রবেশ ঘটছে, অন্যদিকে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ পড়ে দুই চোখ ভেসে যাচ্ছে। এখানেই সুবির নন্দীর গানের কথায় হুমায়ূনকে দায়ী করা যায়। আগে একটুআধটু লেখার অভ্যাস থাকলেও, হুমায়ূন পড়তে পড়তে একসময় আবিস্কার করলাম যে, আমিও লেখালেখি শুরু করেছি, কিন্তু সেটা হুমায়ূনের নকল। এখন ভাবলে হাসি পায় যে, এমনকি তখন ‘রোদন ভরা বসন্ত’ নামে ময়মনসিংহের দৈনিক আজকের বাংলাদেশে একটা ধারাবাহিক উপন্যাসই লিখে ফেলেছিলাম, যেটা গল্পের বুনন আর ভাষায় ছিল হুমায়ূন আহমেদের অনুকরণ। এটা এজন্য ঘটেছিল যে হুমায়ূন আহমেদ তাঁর ভাষা এবং গল্প দিয়ে তরুণদের এতটাই আচ্ছন্ন করে ফেলেছিলেন যে, নিজের অজান্তেই তাদের লেখায় একটা প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন প্রভাব পড়ে গিয়েছিল। এখানেই একজন মহৎ কথাসাহিত্যিকের সফলতা। যখন তিনি তাঁর মুগ্ধ করা লেখা দিয়ে এক বা একাধিক প্রজন্মকে শুধু আচ্ছন্নই করে ফেলেন না, তাদের লেখাতেও ওই শৈলীর ঢেউ তুলে দেন; তখন প্রমাণ হয় তিনি কোন্ পর্যায়ের প্রভাববিস্তারকারী লেখক! আমাদের অনেকেরই লেখার শুরুর সময়টা তাই হুমায়নীয়। এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। যেমন স্বীকার করতে মোটেই দ্বিধা নেই যে, সাংবাদিক হিসেবে যে ব্যক্তিত্বদের সংবাদ করেছি, তাদের মধ্যে কয়েকজন রাজনীতিবিদ ছাড়া বাঙালি মধ্যবিত্তের কাছে হুমায়ূন আহমেদের মতো প্রভাববিস্তারকারী আর কেউ ছিলেন না। তাঁর মৃত্যুর পর সহকর্মী আরিফ চৌধুরী বলেছিলেন, হুমায়ূন আহমেদই আমাদের রবীন্দ্রনাথ। শোকের ওই সময়ে আরিফের আবেগের কথার তুল্যমূল্য না করে বলতে পারি, ছেলেটা ভুল কিছু বলেনি। আমাদের কালে হৃদয়মন ছুঁয়ে যাওয়া তাঁর মতো আর ক’জন ছিলেন! তিনি ছিলেন সত্যিকারের এক ম্যাজিক্যাল ম্যান। শুভ জন্মদিন, জাদুকর হুমায়ূন আহমেদ।

More in Top News

View all

Latest news