শিল্প সাহিত্যআমার হুমায়ূন

আমাদের একজন ছিলেন হুমায়ূন
তার হাতে আহা ছিল কত গুণ।
সোনাফলা হাত ছিল জানতে কি রিমু?
বিখ্যাত চরিত্রের নাম দেন হিমু!জোছনা ও জননীর গল্প কি জানো?
শুভ্রকে আবারও কাছে টেনে আনো।
নন্দিত নরকের কথা গেছ ভুলে?
বৃষ্টি বিলাস তুমি দেখ ফের খুলে।কোথাও কেউ নেই বাকেরের ফাঁসি
এখনো কানে ভাসে মিছিরের হাসি।
কত শত চরিত্র তুমি মনে করো-
আমার হুমায়ূনকে বেশি বেশি পড়ো।
আরও পড়ুন
রূপালি পর্দায় হুমায়ূনের নব্বই দশক
১৩ নভেম্বর, ২০২৬
হুমায়ূন কে?
১৩ নভেম্বর, ২০২৬
ও আমার উড়াল পঙ্খীরে…
১৩ নভেম্বর, ২০২৬
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…