LATEST
All Whites v India live updates: Darren Bazeley’s final game in charge পেট্রোবাংলার ৭৫৩ পদে চাকরির আবেদনের সময় বাড়ল, আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত আমরা আল্লাহর দেওয়া শরিয়াহ অনুসারে দেশ পরিচালনা করতে চাই: চরমোনাই আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে গৌরীপুরের মিনি গার্মেন্টস শিল্প: পুঁজি সংকটে ধুঁকছে ঐতিহ্যবাহী দর্জি শিল্প রোনালদোকে ছাড়া বিধ্বস্ত হার পর্তুগালের, জিতেছেন হালান্ডরা ১০০০ জনকে নিয়োগ দেবে টিএমএসএস, এইচএসসি পাসেও আবেদন Beauty entrepreneur Jaimee Lupton and Zuru co-founder Nick Mowbray welcome baby boy
Top News

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ: ‘দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ: ‘দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’

ঢাকা, ১৪ নভেম্বর – আজ ১৪ নভেম্বর, ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরির নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

ডায়াবেটিস এমন একটি নীরব ঘাতক রোগ, যার কারণে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এর ফলস্বরূপ হার্ট অ্যাটাক, কিডনি অকেজো হওয়া, দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে যাওয়া, পায়ে পচন ধরা এমনকি অঙ্গচ্ছেদের মতো মর্মান্তিক ঘটনাও ঘটে থাকে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পৃথক বাণীতে দেশের শীর্ষ নেতৃত্ব জনসচেতনতার ওপর জোর দিয়েছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। তিনি নিজ ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস নিয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে উল্লেখ করেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ এবং বাংলাদেশেও এটি উদ্বেগের বিষয়। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

বিশেষজ্ঞদের পরামর্শ: ৫০% পর্যন্ত প্রতিরোধ সম্ভব

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এত বড় একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে সবার আগে প্রয়োজন জনসম্পৃক্ততা ও সচেতনতা। সময়মতো ইন্টারভেশন (যেমন—খাদ্যাভ্যাসে পরিবর্তন, সুশৃঙ্খল জীবনযাত্রা) এবং নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, স্বাস্থ্যকর ডায়েট, নিয়মিত হাঁটাচলা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময়মতো চিকিৎসা নিলে এর ঝুঁকি অনেকাংশেই কমিয়ে রাখা যায়। তাই আজ এই দিবসে ব্যক্তি ও সামাজিক উভয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন চিকিৎসকরা।

এনএন/ ১৪ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিশ্ব ডায়াবেটিস দিবস আজ: ‘দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news