আম আদমি পার্টির নেতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি

আম আদমি পার্টির নেতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি

সদ্য বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর আর সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ বিয়ে করেছেন। এবার আর এক বলিউড নায়িকা আর রাজনৈতিক নেতার প্রেমের সুবাস বিটাউনের আকাশে-বাতাসে ছড়িয়ে পড়েছে। বেশ কিছুদিন ধরে পরিণীতি আর রাঘবের প্রেম আর বিয়ের খবরে মুখর বিটাউন। কিন্তু এ ব্যাপারে তাঁরা দুজনেই মুখে কুলুপ এঁটে বসে আছেন। তবে পরিণীতি আর রাঘব যতই তাঁদের প্রেমকে আড়াল করার চেষ্টা করুক না কেন, তাঁদের সব প্রয়াস ব্যর্থ করেছেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা হার্ডি সান্ধু। তিনি পরিণীতি আর রাঘবের গোপন প্রেম থেকে পর্দা সরিয়েছেন। শুধু তা-ই নয়, হার্ডির কথায় স্পষ্ট যে তাঁদের চার হাত শিগগিরই এক হতে চলেছে। সম্প্রতি হার্ডি এক সাক্ষাৎকারে পরিণীতির বিয়ের প্রসঙ্গে বলেছেন, ‘আমি খুব খুশি যে শেষমেশ ব্যাপারটা ঘটছে। আমি পরিণীতিকে শুভেচ্ছা জানাচ্ছি। সবকিছু ভালোভাবে মিটে যাক।’পরিণীতি