LATEST
যশোরের কেশবপুরে নাশকতা মামলায় আটক ৩ শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত মিরাজ কেন সেঞ্চুরিয়নে ছিলেন না, ব্যাখ্যা দিলেন শান্ত The ICPO Theranostics Virtual Summit 2026 demonstrated the power of international collaboration to advance Theranostics care for patients worldwide নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সরকার ও সংসদের কাছে নারী সংগঠনগুলোর ৬ দাবি গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা বললেন ন্যানসি ১৭ হাজার টাকা নিম্নতম মজুরির পর ফের বৈঠকে মজুরি বোর্ড! বৃহস্পতিবার পঞ্চম সভা
Districts News Updates

আলহাজ্ব মাওলানা এমরান আলম জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে

আলহাজ্ব মাওলানা এমরান আলম  জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে

বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১৪ ও ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের সদস্য সংগ্রহ অভিযান, গ্রুপভিত্তিক দাওয়াত ও দাওয়াতি লিফলেট মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব বন্দরবাজার, হকার্স মার্কেট, লালদিঘীরপার, কুদরত উল্লাহ মার্কেট এলাকায় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বি.কে.এম সিলেট মহানগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ আল মামুন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস মহানগর সভাপতি মাওলানা রশিদ মস্তাক, মহানগর নির্বাহী সদস্য মুফতি মোস্তফা হোসাইন, মাওলানা বুকাইর আহমদ, বি.কে.এম ১৫নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন রাজু, ১৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল আলম, মুহাম্মদ ইউসুফ, আল আমিন প্রমুখ।

এসময় বি.কে.এম সিলেট মহানগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম বলেন, গণভোটে গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন সরকারের সবচেয়ে বড় প্রয়োজন। এই ঐক্য বাস্তবায়িত হতে হবে জুলাই সনদ কার্যকরের মধ্য দিয়ে। তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ, দল-মত ও শ্রেনি-পেশা নির্বিশেষে সকল নাগরিকের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করতে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। অন্যায় অবিচার শোষণ, নিপীড়ন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

More in Districts News Updates

View all

Latest news